ঢাকা 6:33 pm, Sunday, 20 September 2026

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন না করার জন্য বিভিন্ন সংগঠনের মানব বন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বরিশালের পুরানো স্বনামধন্য ও ঐতিহ্যবাহী সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে নগরীতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, সাবেক শিক্ষার্থী, সুশিল সমাজ ও সর্বস্তরের সাধারন মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন সংগঠন মানব বন্ধন ও এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার প্রতি সমর্থন জানিয়ে এবং কলেজের নাম পরিবর্তন করার কুচক্রি মহলকে হুঁশিয়ার করে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, সেক্টর কমান্ডার বরিশাল বিভাগ প্রদীপ ঘোষ পুতুল, সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, মহানগর ডেপুটি কমন্ডার শাজাহান হাওলাদার, মহানগর দায়ীত্বপ্রাপ্ত কমান্ডার (নৌ কমান্ডো) সৈয়দ আবুল বাসার, বরিশাল মহাশশ্বান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জী(কুডু), বরিশাল জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারন সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল কলেজ ছাত্রদল সংসদ এজিএস এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, বরিশাল ল’কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না, মহানগর আওয়ামীলীগ নেতা হাসান শাহরিয়ার বাবু, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, মহানগর সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া ও বরিশাল কলেজের সাধারন শিক্ষার্থী রাজিব খাঁন ও রইস আহমেদ মান্না প্রমুখ।

বক্তারা বলেন, মহাত্মা অশ্বিমী কুমার দত্তের অবদান বরিশালবাসী কোনোদিন ভুলতে পারবে না। তাঁর ঋণও কোনোদিন শোধ করা যাবে না। আমরা কোনো ভাবেই মহাত্মাকে অসম্মান করছি না, সে ধৃষ্টতা কারোর নেই। কিন্তু কলেজের নাম পরির্তন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।

সরকারি বরিশাল কলেজ একটি পুরাতন ও ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের নামের সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি, ঘটনা, ইতিহাস। তা নষ্ট করার কোনো প্রচেষ্টা সফল হতে দেয়া হবে না।

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি সমাবেশ থেকে আহবান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন না করার জন্য বিভিন্ন সংগঠনের মানব বন্ধন ও সমাবেশ

আপডেট সময় : 10:52:22 pm, Thursday, 23 July 2020