ঢাকা 3:38 am, Monday, 21 September 2026

বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী করোনামুক্ত হয়েছেন

ফাইল ছবি

নিউজ ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে তিনি বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন।

তিনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আগামী দুই সপ্তাহ নিজ বাসায় আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্ত্রী তার সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া প্রকাশ করেছেন এবং তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য নির্বাচনী এলাকা মৌলভী বাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশে ও প্রবাসে বসবাসকারী দেশবাসীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশমন্ত্রীর নমুনা পরীক্ষা করলে ১২ আগস্ট দুপুরে ফলাফল পজেটিভ আসে। ওই দিন সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে সিএমএইচে ভর্তি হন।

তিনি প্রধান চিকিৎসক ডা. ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক ছাড়াও প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম এবং ডা. মেজর সাদিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আন্তরিকভাবে চিকিৎসাসেবা প্রদানের জন্য তিনি চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী করোনামুক্ত হয়েছেন

আপডেট সময় : 05:33:29 pm, Thursday, 20 August 2020