ঢাকা 7:43 am, Tuesday, 22 September 2026

রামুতে বাস উল্টে নিহত ২, চলছে উদ্ধার তৎপরতা

নিউজ ডেস্ক।। কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায়ে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছে। গাড়ির নিচে চাপা পড়ে থাকা অন্য যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনিসুর রহমান ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালের নেয়ার পথে মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বাস উল্টে নিহত ২, চলছে উদ্ধার তৎপরতা

আপডেট সময় : 08:37:44 pm, Friday, 21 August 2020