ঢাকা 10:15 am, Sunday, 27 September 2026

স্থগিত নির্বাচনী এলাকায় বর্তমান চেয়ারম্যানরাই দায়িত্ব পালন করবেন

নিউজ ডেস্ক:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নির্বাচন স্থগিত হয়েছে এমন ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও মেম্বারাই সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমসহ অন্যান্য কর্মযজ্ঞ নির্বাচন না হওয়া পর্যন্ত পরিচালনা করবেন।

শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে সকল পরিচালক, উপ-পরিচালক ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের মহামারি প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

গত ১১ এপ্রিল দেশের ৩৭১টি ইউপির ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

তিনি বলেন, তাই, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান নির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররাই সকল কর্মকাণ্ড চালিয়ে যাবেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারিতেও চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সে অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কি-না বা কাজের অগ্রগতি কেমন তা সরাসরি পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখভাল করতে হবে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানকার জেলাপরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, ধর্মের নামে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় শক্ত হাতে তাদের মোকাবিলা করা হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সকল বিভাগের পরিচালক ও জেলায় কর্মরত উপ-পরিচালক ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত নির্বাচনী এলাকায় বর্তমান চেয়ারম্যানরাই দায়িত্ব পালন করবেন

আপডেট সময় : 09:32:03 am, Sunday, 18 April 2021