ধানসিঁড়ি নিউজঃ “BEING ONE FOUNDATION” হল একটি বেসরকারী সংস্থা। এ সংস্থার প্রাথমিক মূল উদ্দেশ্য হল, দারিদ্র্যতা দূরীকরণ। এছাড়াও এ সংস্থার কয়েকটি লক্ষ্য হল, শিক্ষার উন্নতি, মানুষের বিনামূল্যে চিকিৎসাদান, ক্ষুধা দূরীকরণ এবং নারীর উন্নয়ন। এ লক্ষ্যে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।
আজ ২৫ ই জুন, ২০২১ সংস্থাটি তাদের অফিসিয়াল যাত্রা শুরু করে। তাদের প্রথম প্রজেক্টে তারা কিছু অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রতিজনের জন্য ৫ কেজি চাল, ১কেজি ডাল, ২লিটার তেল এবং ২কেজি আলু এবং মোট ৭৫ জনের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
“BEING ONE FOUNDATION” এর আহবায়ক মোঃ শহিদ হোসেন মুন্না জানান আমাদের কার্যক্রম নিয়মিত চলছে, তবে আজ আমরা তা আনুষ্ঠানিক ভাবে অফিসিয়ালি কার্যক্রম শুরু করলাম এবং তা যথারীতি চলবে। তিনি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দোয়া কামনা করেছেন।
বার্তা কক্ষ 








