ঢাকা 7:42 pm, Tuesday, 22 September 2026

বরিশাল শেবাচিম থেকে দুই নারী দালাল আটক।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতাল থেকে দুই নারী দালালকে আটক করা হয়েছে। শনিবার (এপ্রিল ২) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই দু’জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ব‌রিশা‌লের বাবুগ‌ঞ্জের বা‌সিন্দা সুমাইয়া আক্তারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা আশা মনি অপ্রাপ্তবয়স্ক হওয়াতে মুচ‌লেকা নি‌য়ে ছেড়ে দেওয়া হয়। পরে দণ্ডিতকে পুলিশের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, গ্রাম থেকে আসা রোগী‌দের শেবাচিম হাসপাতাল থেকে ভুলিয়ে-ভালিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এসব কথিত দালালরা। সেখা‌নে বি‌ভিন্ন পরীক্ষার না‌মে নিঃস্ব ক‌রে ফে‌লে রোগী‌দের। বিনিময়ে ওই সব ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন পেয়ে থাকে তারা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল শেবাচিম থেকে দুই নারী দালাল আটক।

আপডেট সময় : 08:14:30 pm, Saturday, 2 April 2022