ঢাকা 6:28 am, Tuesday, 8 September 2026

লোগো ব্যবহার করে ফেসবুকে প্রতারণা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। তবে, বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক গ্রুপ বা আইডি নেই। এ ধরনের ভুয়া গ্রুপ বা আইডির প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা বা তছরুফের সম্মুখীন হলে কেন্দ্রীয় ব্যাংক দায়ী থাকবে না।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোগো ব্যবহার করে ফেসবুকে প্রতারণা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

আপডেট সময় : 08:30:38 pm, Sunday, 20 August 2023