ধানসিঁড়ি নিউজ// সময়ের সাহসী সন্তান বিভূতিভূষণ, মেডিকেল টেকনোলজিস্ট, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ভয়কে জয় করে যিনি ইতোমধ্যে সংগ্রহ করেছেন সাতশতাধিক মানুষের কোভিড-১৯ নমুনা।
তার এ কাজে অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ভুলেননি বিএমপি কমিশনার মো শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)।
আজ ২৬/০৪/২০ তারিখ বিএমপি কমিশনারের স্টাফ অফিসার মো আবদুল হালিমের মাধ্যমে হোটেল সেডোনায় অবস্থানরত বিভূতিভূষণ কে বিএমপি কমিশনার এর উপহার সামগ্রী (নানা ধরনের ফলমুল, স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী, নগদ অর্থ) পৌঁছে দেন।
বার্তা কক্ষ 









