ঢাকা 8:34 pm, Wednesday, 11 March 2026

বঙ্গোপসাগরে ৬৫ দিন মৎস্য শিকারে নিষেধাজ্ঞা, বুধবার থেকে শুরু হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মে থেকে ২৩ জুলাই এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।
এ ছাড়া মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনাপত্র জারি করে নৌবাহিনী সদরদপ্তর, জননিরাপত্তা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদরপ্তর, কোস্ট গার্ড, র‌্যাব সদরদপ্তর, মৎস্য অধিদপ্তর, নৌপুলিশ, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সমুদ্র উপকূলীয় ১৪ জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা মৎস্য দপ্তরে প্রেরণ করেছে।
মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড, র‌্যাব এবং নৌপুলিশের সহযোগিতা চেয়েছেন।
তিনি জানান, ৪ লাখ ১৯ হাজার ৫৮৯টি জেলে পরিবারের জন্য ইতোমধ্যে ২৩ হাজার ৪৯৬ দশমিক ৯৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে।
সূত্র: ইউএনবি

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ৬৫ দিন মৎস্য শিকারে নিষেধাজ্ঞা, বুধবার থেকে শুরু হতে যাচ্ছে।

আপডেট সময় : 06:31:02 pm, Tuesday, 19 May 2020