ঢাকা 12:56 am, Wednesday, 11 March 2026

কালিহাতিতে মোবাইল কোর্টের অভিজানে ৬টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়

ধানসিঁড়ি নিউজ।। টাঙ্গাইল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের নির্দেশনায় এবং ইউএনও কালিহাতি এর তত্ত্বাবধানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আজ ২৮মে বেলা ১২টার সময় কালিহাতির তালতলা মোড় ও টুনি মগড়া নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে ছয়টা বাংলা ড্রেজার ও দুই হাজার ফিটের অধিক পাইপ ধ্বংস করা হয়। জনস্বার্থে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা।

এ প্রসঙ্গে ইউএনও, কালিহাতি বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসন কোন ধরনের অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করে না। প্রশাসনের নামে কেউ যদি আর্থিক সুবিধা গ্রহণ করে তাহলে সরাসরি ইউএনও কালিহাতিকে তার তথ্য প্রদানের জন্য তিনি অনুরোধ করেন। একইভাবে কালিহাতিবাসীকে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

তিনি আরো বলেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় কালিহাতি থানা পুলিশ সহায়তা করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতিতে মোবাইল কোর্টের অভিজানে ৬টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়

আপডেট সময় : 06:36:08 pm, Thursday, 28 May 2020