Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
মেধার স্বীকৃতি পেল তাজওয়ার, শিক্ষক বাবার আশা—ভালো মানুষ হয়ে উঠুক
ঢাকা 3:21 am, Sunday, 7 June 2026

মেধার স্বীকৃতি পেল তাজওয়ার, শিক্ষক বাবার আশা—ভালো মানুষ হয়ে উঠুক

বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী আহমাদ তাজওয়ারের মেধাবৃত্তি অর্জন!

সদ্য প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পরীক্ষার ফলাফলে মেধাবৃত্তি অর্জন করেছে আহমাদ তাজওয়ার। বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল জিলা স্কুল থেকে কৃতিত্বপূর্ণ ফল করে এ স্বীকৃতি লাভ করে সে।

তাজওয়ার বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের লাখুটিয়ার বাসিন্দা। তার বাবা আবু আহমেদ আল মামুন (মামুন মাস্টার) স্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পি আর সি ইনস্টিটিউশন-এর সিনিয়র ইংরেজি শিক্ষক এবং মা নাজনীন আখতার একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা। শিক্ষক পরিবারে বেড়ে ওঠা তাজওয়ার ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ।

তাজওয়ারের বাবা জানান, তার ছেলে উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়। তবে সন্তানের পেশাগত স্বপ্নের চেয়েও বড় প্রত্যাশা একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। মামুন মাস্টার বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় কেবল শিক্ষিত হওয়া যথেষ্ট নয়—নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুঁড়ি-তে বরিশাল বিভাগ থেকে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে মেধাবী শিক্ষার্থী আহমাদ তাজওয়ার।

তাজওয়ারের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মেধার স্বীকৃতি পেল তাজওয়ার, শিক্ষক বাবার আশা—ভালো মানুষ হয়ে উঠুক

আপডেট সময় : 10:16:55 am, Friday, 27 February 2026