Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. আফজাল হোসেন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
ঢাকা 1:14 am, Sunday, 7 June 2026

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. আফজাল হোসেন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

মোঃ সাইফুল ইসলাম:: শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. আফজাল হোসেন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি এ পদোন্নতি কার্যকর হয়।

হৃদরোগ চিকিৎসায় দীর্ঘ ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ডা. আফজাল হোসেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সিনিয়র রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিওলজি ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি বরিশাল বিভাগে সম্প্রদায়ভিত্তিক উচ্চ রক্তচাপ স্ক্রিনিং কর্মসূচি চালু এবং জাতীয় কার্ডিওলজি সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন।

দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। শিক্ষা কার্যক্রম, গবেষণা ও রোগীসেবায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একজন মানবিক চিকিৎসক ও দক্ষ শিক্ষক হিসেবে তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে সুপরিচিত।

ডা. আফজাল হোসেনের এ পদোন্নতিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. আফজাল হোসেন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

আপডেট সময় : 05:49:39 pm, Friday, 30 January 2026