ঢাকা 3:50 am, Wednesday, 11 March 2026

সন্ত্রাসী কিশোর গ্যাং রিফাত বাহিনী কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ কর্মীকে

নিউজ ডেস্কঃ বরিশাল নগরীর চাঁদমারী চার রাস্তার মোড়ে এক ছাত্রলীগ কর্মীকে সন্ত্রাসী কিশোর গ্যাং রিফাত বাহিনী কুপিয়ে জখম করেছে। আহত ছাত্রলীগ কর্মীর নাম তরিকুল ইসলাম (১৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তরিকুলের এক আত্মীয় এর সাথে কথা বলে জানা গেছে, গত তিন মাস পূর্বে নগরীর বঙ্গবন্ধু উদ্যান এলাকায় তরিকুল ও রাজুর মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়। এ ঘটনার পর থেকে জিলা স্কুল এলাকার কিশোর গ্যাং গ্রুপের রিফাত বাহিনীর সদস্য রাজু, হাসিব, সুজন, তাজিম, সিফাত, হাদি ও তৌফিকসহ আরও অজ্ঞাত ১০/ ১১ জন দা, রামদা নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে চাঁদমারী এলাকায় তরিকুলকে খুঁজতে থাকেন।

বৃহস্পতিবার হঠাৎ করেই চাঁদমারী মোড়ে একটি চায়ের দোকানে বসা ছিল তরিকুল, এ সময় দা ও রামদা দিয়ে সন্ত্রাসী রাজু, হাসিব, সুজন, তাজিম, সিফাত, হাদি ও তৌফিক এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এলাকার লোকজন তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা দা ও রামদা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত তরিকুলকে তাৎক্ষণিক এলাকাবাসী উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পযর্ন্ত তরিকুল শংকামুক্ত নয় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের চিকিৎসক জানান, আহতের মাথায় ও শরীরে ৫ টি কোপের চিহ্ন রয়েছে। সম্প্রতি বরিশালে কিশোর গ্যাং এর সন্ত্রাসী গ্রুপ বেপরোয়াভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে পাড়া বা মহল্লার এসব কিশোর গ্যাংয়ের কাছে অবৈধ অস্ত্র ও দেশি রামদা, চাপাতি রয়েছে বলে অনুসন্ধান সূত্রে জানা গেছে।

এসব অপরাধীদের গ্রেফতার করে অস্ত্র উদ্ধার অভিযান চালালে কিশোর গ্যাং এর দৌড়াত্ব অনেকাংশে কমে আসবে বলে জানান জনপ্রতিনিধিরা। একইসাথে গোটা বরিশালে এখন কিশোর গ্যাং আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো: আসাদুজ্জামান  জানান, “কিশোর সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।” এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং অপরাধী দের ধরার প্রচেষ্টা চলছে বলে জানান ওসি।

শেষ খবর পাওয়া পযর্ন্ত জানা গেছে, ডিসি (সাউথ) মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল এবং হাসপাতালে রোগীর অবস্থা পরিদর্শন করেছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী কিশোর গ্যাং রিফাত বাহিনী কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ কর্মীকে

আপডেট সময় : 01:20:11 am, Friday, 4 October 2019