ঢাকা 6:20 pm, Tuesday, 10 March 2026

ভারতে নির্ভয়া ধর্ষণ-হত্যা : ৪ আসামির ফাঁসি ১ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক: ভারতের আলোচিত প্যারামেডিক শিক্ষার্থী নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় দোষীদের বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির আদালত। তিহাড় জেল কর্তৃপক্ষকে ২২ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টায় ৪ আসামির ফাঁসি কার্যকর করার নির্দেশ দেয় আদালত। খবর এনডিটিভির
এর আগে ভারতের আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ফলে মুকেশসহ অন্য আসামিদের ফাঁসি কার্যকরে আইনগত আর কোনো বাঁধা নেই বলে জানায় আদালত।
চলতি বছরের ৭ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির আদালত। ওই পরোয়ানা অনুযায়ী ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসি কার্যকর করার কথা ছিল। তবে গত ৯ জানুয়ারি চার আসামির দুজন মুকেশ সিং ও বিনয় শর্মা সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন। ১৪ জানুয়ারি মঙ্গলবার সেই পিটিশন খারিজ করে দেয় আদালত। সেদিনই প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানায় মুকেশ সিং। ফলে আটকে যায় তাদের ফাঁসি।
শুক্রবার রাষ্ট্রপতি মুকেশের আবেদন খারিজ করে দেওয়ার পর তাই নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল আদালত। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমার আবেদন নাকচ করে দিলে কোনো অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ১৪ দিনের নোটিশ দিতে হয়। সেই আইন অনুযায়ী সামনের মাসে কার্যকর করতে হচ্ছে চার আসামির ফাঁসি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় তারা। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের এক জন মারা যাওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয় এবং আরেকজন ওই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। ২০১৭ সালের ৫ মে বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। রায়ের পর চার আসামিই তা রিভিউয়ের আবেদন করে। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রাখে আদালত।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে নির্ভয়া ধর্ষণ-হত্যা : ৪ আসামির ফাঁসি ১ ফেব্রুয়ারি

আপডেট সময় : 09:02:12 pm, Friday, 17 January 2020