ঢাকা 11:15 pm, Tuesday, 10 March 2026

মন্ত্রিসভায় রদবদল

নিউজ ডেস্ক: বর্তমান সরকারের মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খানকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩(৪) অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তরে রদবদল আনা হয়েছে।
এর আগে গত বছরের জুলাইয়ে সরকার গঠনের সাত মাসের মধ্যে আকার বাড়ে মন্ত্রিসভার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে এবং তার জায়গায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা।
২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ৪৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার সদস্য নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভায় রদবদল

আপডেট সময় : 10:08:23 pm, Thursday, 13 February 2020