ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩১ মে থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আগামী ৩১মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হবে। আগের মতোই সকাল ১০টার সময় লেনদেন শুরু হবে এবং শেষ হবে বিকাল ৪টায়। বৃহস্পতিবার (২৮মে) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনা বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ফলে ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখতে হবে। আর ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ‘অব সাইট সুপারভিশন’ বিভাগকে জানাতে হবে।
নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, স্বাস্থ্য অধিদফতর বা প্রশাসনের ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, গণপরিবহন সীমিত চলাকালীন কর্মীদের যাতায়াতের জন্য ব্যাংক নিজে দায়িত্ব নেবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

৩১ মে থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম

আপডেট সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০