ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির স্বজনরা দূরে সরে গেল, দাফন কার্যে এগিয়ে এলেন UNO মেহেন্দিগঞ্জ।

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • ৮০২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম।।মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আনন্দবাজারস্থ চরফেনুয়া ব্রীজসংলগ্ন জমাদ্দার বাড়ির জনাব মাহেব জমাদ্দারের পুত্র মোঃ মিজানুর রহমান জমাদ্দার চিকিৎসার জন্য বরিশাল যাওয়ার পথে অদ্য ৫ ই জুন ২০ খ্রি. তারিখ বিকাল আনুমানিক ০৩:১৫ টার সময় আকস্মিক মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে বেশ কিছুদিন তিনি জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন৷

করোনা সন্দেহে তাঁর পরিবার ও প্রতিবেশীরা মৃতের দাফনকাজ করতে নারাজ৷ এমতাবস্থায় মৃতের স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সন্দেহ ও মতদ্বৈধতা দূরীকরণের স্বার্থে বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, মেহেন্দিগঞ্জ পিজুস চন্দ্র দে এর তত্ত্বাবধানে একটি স্বেচ্ছাসেবী দল WHO’র প্রটোকল মেনে মৃতের লাশ দাফন করেন৷ রাত ০১ঃ০০ টা নাগাদ দাফন কাজ সম্পন্ন হয়৷ দাফন কাজে শ্রীপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ মোল্লা সার্বিক সহযোগিতা করেন।

জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় দাফন কাজে অংশগ্রহণকারী টিমের সদস্যরা হলেন এইচ এম আল-আমীন, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, এইচ এম রবিউল ইসলাম, মোহাম্মদ আবুল হোসেন ও মোহাম্মদ জামাল মাঝি। এছাড়াও মেহেন্দিগঞ্জ হাসপাতাল লাশের গোসলসহ সার্বিক বিষয়ে টিমের সদস্যদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ, পিপিই ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেন৷

এসময় আইনশৃংখলা রক্ষার কাজে শ্রীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের একটি সুসজ্জিত দল সহযোগিতা করেন৷

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির স্বজনরা দূরে সরে গেল, দাফন কার্যে এগিয়ে এলেন UNO মেহেন্দিগঞ্জ।

আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০