ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়ে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান হাসপাতালে ভর্তি

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০২:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • ৪০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অত্যাধিক জ্বর রয়েছে বলে জানা গেছে।
বদরউদ্দিন আহমদ কামরানের বড় ছেলে, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবার করোনা পজিটিভ শনাক্ত হয় শুক্রবার (৫ জুন) রাতে। এরপর থেকে উনার শরীরে জ্বর বেশি থাকায় আজ দুপুরে বাসা থেকে সিলেটের করোনা আইসোলেশন সেন্টারে নিয়ে এসেছি। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি তার বাবার রোগমুক্তির জন্য সিলেটসহ দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

করোনা আক্রান্ত হয়ে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০২:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০