ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বললেন হুসেইন মুহম্মদ এরশাদ

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ৫৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা উন্নতির দিকে।

তিনি গতকাল শুক্রবার স্ত্রী রওশন এরশাদ ও ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ (সাদ এরশাদ) সঙ্গে কথা বলতে পেরেছেন। তবে তিনি শারীরিকভাবে এখনো অনেক দুর্বল বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে দেখে এবং সিএমএইচের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দলের নেতাকর্মীদের এ কথা জানান রওশন এরশাদ। এ সময় তাদের ছেলে সাদ এরশাদ তার সঙ্গে ছিলেন।

এরশাদকে দেখার পর সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশর এরশাদ এক বিবৃতিতে তার চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতির দিকে। এ ধারাবাহিকতা বজায় থাকলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’

রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৬ জুন তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বললেন হুসেইন মুহম্মদ এরশাদ

আপডেট সময় : ০৮:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯