ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রেনুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৩:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনুকে (৪২) পিটিয়ে হত্যা ঘটনায় তাঁর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।
চার সপ্তাহের মধ্যে জননিরাপত্তা বিভাগের সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বাড্ডা থানার ওসি, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা বোর্ড সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে যান তাসলিমা বেগম। এ সময় ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে তাসলিমা বেগমকে হত্যা করেন স্থানীয় ও উপস্থিত লোকজন।
ওই ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেন তাসলিমা বেগমের ভাগনে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা হৃদয়, এক নারীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাসলিমা বেগমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তিনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

রেনুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০৩:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯