ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাজে যোগ দিয়েছেন পাটকল শ্রমিকরা

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
  • ২৮২ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক: প্রশাসনের আশ্বাসের পর অনশন কর্মসূচি বাদ দিয়ে কাজে যোগ দিয়েছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা। আগামী ১৬ জানুয়ারির মধ্যে জাতীয় মজুরি কমিশন-২০১৫ প্রদান করা হবে বলে আগেই ঘোষণা দিয়েছে সরকার।
আজ শনিবার ভোর থেকেই কাজে যোগ দিতে শুরু করেন তারা। ফলে মিলে উৎপাদন শুরু হয়। প্রাণচাঞ্চল্য ফিরেছে গোটা শিল্পাঞ্চলে।
এর আগে টানা পাঁচ দিন আমরণ অনশন কর্মসূচির পর মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
খুলনার সাতটি পাটকলে স্থায়ী ও অস্থায়ী প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন। যারা সবাই কাজে যোগদান করেছেন বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। মিলগুলো হচ্ছে- ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল। ফলে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে শিল্পাঞ্চলে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

কাজে যোগ দিয়েছেন পাটকল শ্রমিকরা

আপডেট সময় : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০