ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন -নিয়ন্ত্রণে এসেছে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফ্রুটিকার স্টলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে আগুনের সংবাদ জানিয়ে একটি ফোন আসে। ফোন পেয়ে আশপাশের ইউনিটগুলোকে মেলায় পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন -নিয়ন্ত্রণে এসেছে

আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০