ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাস খাদে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে একদিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ এলাকায় একটি বাস খাদে পড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি। বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। আগের সন্ধ্যায় সোহাগ পরিবহনের একটি বাস খাদে পড়লে ১৫ জন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। যশোরগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এর আগে বাসটি বৈদ্যুতিক পিলারে আঘাত হানে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরা সকলেই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।

এর আগে বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস একই এলাকার মহাসড়ক ছেড়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপারসহ ১৫ জন যাত্রী আহত হন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাস খাদে

আপডেট সময় : ১১:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০