ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জেলেদের জালে উঠে আসল কলেজ ছাত্রের লাশ।

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মেঘনা নদীতে জেলেদের জালে লাশটি উঠে আসে। পরে হিজলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মেহেদী হাসান বাপ্পি (১৭) নামের ওই কলেজছাত্রের লাশ পুলিশ দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়- রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান বাপ্পি গত ১১ জানুয়ারি এমভি সুরভী-৯ লঞ্চযোগে তার মায়ের সাথে গ্রামের বাড়ি ঝালকাঠির পোনাবালিয়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে রওনা দেয়। পরদিন অর্থাৎ ১২ জানুয়ারি সকালে লঞ্চটি বরিশাল নৌবন্দরে পৌঁছলে ছেলে খুঁজে না পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা। পরে তার সন্ধানে নদীতে বিশাল এলাকাজুড়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তল্লাশিও চালিয়ে ব্যর্থ হয়।

হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার সকালে জেলেদের জালে কলেজছাত্রের লাশটি উঠে আসলে তারা থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কিন্তু কী ভাবে কলেজছাত্র লঞ্চ থেকে নদীতে পড়ল সেই হিসাবটি পুলিশ তাৎক্ষণিক মেলাতে পারছে না। তাছাড়া কলেজছাত্রের শরীরের কোথাও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। ফলে পুলিশ এই প্রাণবিয়োগের ঘটনাটিকে আপাতত খুনের দৃষ্টিতেও দেখতে চাইছে না।

তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে হিসেবটা পুরোপুরি মিলে যাবে বলে মনে করছেন এসআই আবু বক্কর সিদ্দিক।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

বরিশালে জেলেদের জালে উঠে আসল কলেজ ছাত্রের লাশ।

আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০