ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ওপর বোমা হামলা (২০১৯): নব্য জেএমবির দুই সদস্য আটক

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • ৪৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সাইন্সল্যাব, পল্টন ও খামারবাড়িতে পুলিশকে উদ্দেশ্য করে বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে।
রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
এক ক্ষুদে বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
ডিএমপি জানায়, এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত: ২০১৯ সালের ৩১ আগস্ট ঢাকার ওই এলাকাগুলোয় হাতবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর মধ্যে খামারবাড়ির বোমাটি অবিস্ফোরিত ছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

পুলিশের ওপর বোমা হামলা (২০১৯): নব্য জেএমবির দুই সদস্য আটক

আপডেট সময় : ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০