ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে স্কুল ছাত্র খুন : হত্যার পরে সন্ধ্যা নদীতে ফেলে দেয় খুনি!

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • ৪৮১ বার পড়া হয়েছে

মীর ফাহাদঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা সংলগ্ন সন্ধ্যা নদী থেকে নয়ন হাওলাদার (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ এপ্রিল) সকালে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নয়ন বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী এলাকার বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস মৃত নয়নের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উজিরপুরের বাড়ি থেকে নয়নকে ডেকে নিয়ে যাওয়া হয়। তবে তাকে কারা ডেকে নিয়ে গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ডেকে নিয়ে যাওয়ার পর নয়ন আর বাড়িতে ফিরে যায়নি। রোববার (২৮ এপ্রিল) সকালে তার মরদেহ বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশ ও মৃতের স্বজনদের।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

বাবুগঞ্জে স্কুল ছাত্র খুন : হত্যার পরে সন্ধ্যা নদীতে ফেলে দেয় খুনি!

আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯