ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ভালবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর ব্যতিক্রমী আয়োজন

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

শাওন অরন্য

৪০জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা ভালবাসা দিবস উদযাপন করেছে।

আজ ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক কলনীতে চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাকক্ষে বিকাল ০৩টা ৩০ মিনিটে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালবাসা দিবস উপলক্ষ্যে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা তৌসিফ ইসলাম শাওন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শান্তা ইসলাম, মাইনুল, দোলা, তালিম আকাশ, সজীব, আতিক বাবু, চন্দন দাস, লতা, সুমাইয়া সহ আরো অনেকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার, সম্পাদক মোঃ আবু কালাম, শিল্পী ও রাহিমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিক বাবু।

চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমি আক্তার বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালবাসা দিবসে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর এই আয়োজন সত্যি প্রশংসনীয়। তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।

রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা তৌসিফ ইসলাম শাওন বলেন, ভালবাসা সবার জন্য, তিনি মনে করেন ভালবাসা দিবস বলতে নির্দিষ্ট কোন দিবস নেই। প্রতিটি দিবস ভালবাসার। আর এই সুবিধা বঞ্চিত শিশুদেরই সব থেকে বেশি দরকার ভালবাসার। তাই আমরা সবাই মিলে এই সব শিশুদের মাঝে ভালবাসা ভাগ করে নিতে চাই। আর তারই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই আয়োজন।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে ভালবাসা দিবসের এই আয়োজন শুরু করা হয়। পরে তাদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যা ০৫টা ৫০ মিনিটে এই আয়োজনের সমাপ্তি করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

X হ্যাকাররা চিহ্নিত, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির

বরিশালে ভালবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর ব্যতিক্রমী আয়োজন

আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০