ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার সন্ধ্যার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৩:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ার পর এবার শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবির।

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ক্লাস পরীক্ষা বন্ধের সময়সীমাও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।’

এর আগে গত ১৬ মার্চ করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

শুক্রবার সন্ধ্যার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

আপডেট সময় : ০৩:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০