Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
খেয়া ও ফেরিঘাটে যাত্রীদের হয়রানি, দু’জনকে কারাদণ্ড
ঢাকা 7:30 am, Saturday, 27 June 2026

খেয়া ও ফেরিঘাটে যাত্রীদের হয়রানি, দু’জনকে কারাদণ্ড

ধানসিঁড়ি নিউজ অনলাইন ডেস্ক:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরিঘাটে যাত্রীদের হয়রানি করার দায়ে জেলা পরিষদের এক কর্মচারীসহ দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ০১ জুন শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হাওলদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশাল জেলা পরিষদের কর্মচারী ওয়াহিদুজ্জামান ও মীরগঞ্জ গ্রামের হাসেম সাজোয়ালের ছেলে রিয়াজুল ইসলাম।
খবরে প্রকাশ, মীরগঞ্জের খেয়া ও ফেরি একই ঘাটে সংযুক্ত। যেখানে যাত্রী ও যানবাহনের কাছ থেকে টোল আদায়ে খোদ নিয়ন্ত্রক সংস্থা জেলা পরিষদের কর্মচারীদের অনিয়মের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা ইউএনও সুজিত হাওলদার বলেন, অভিযোগ ও গোপন সংবাদ ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালায়। যেখানে নানান অনিয়মের অপরাধে জেলা পরিষদের কর্মচারী ওয়াহিদুজ্জামানকে ১৫ ও রিয়াজুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরিঘাটে হয়রানি এবং জিম্মি করাসহ নানান অভিযোগ দীর্ঘদিন ধরে যাত্রীদের পক্ষ থেকে উঠে আসছিলো। ধারাবাহিকতায় শুক্রবারই ঘাটটি খাস ইজারায় পুরোপুরি জেলা পরিষদ দায়িত্ব নিয়েছিলো টোল আদায়ে। স্থানীয় সরকারের একটি সংস্থা দায়িত্ব নিয়েও অনিয়মে জড়ানোয় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।
তারা জানান, খেয়াঘাটের যাত্রী জনপ্রতি ৭ টাকার ভাড়া ১০ টাকা, মোটরসাইকেলের ১৬ টাকার ভাড়া ৩০ টাকা এবং ফেরিঘাটে ১০০ টাকার গাড়ির ভাড়া ১৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেয়া ও ফেরিঘাটে যাত্রীদের হয়রানি, দু’জনকে কারাদণ্ড

আপডেট সময় : 06:43:37 pm, Saturday, 1 June 2019