Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
ববির সামনের রাস্তা যেন মৃত কুপ, আরো একজনের মৃত্যু
ঢাকা 12:05 am, Sunday, 7 June 2026

ববির সামনের রাস্তা যেন মৃত কুপ, আরো একজনের মৃত্যু

নিউজ ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে আবারো সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহন-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাস্টার) মারা গেছেন৷ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুস ছালাম৷

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা ,নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি।

জানা যায়, তিনি বরিশাল হতে মোটরসাইকেল যোগে বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে অন্তরা পরিবহণ এসে চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাত প্রাপ্ত হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দাতে মৃত ঘোষণা করেন।

এ দিকে কিছুদূর গিয়ে বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান। বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে। উল্লেখ্য,গত ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়েছে।

২রা নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গতকাল ৩রা নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোর মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জনের মৃত্যু হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ববির সামনের রাস্তা যেন মৃত কুপ, আরো একজনের মৃত্যু

আপডেট সময় : 05:11:24 pm, Monday, 4 November 2024