ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৯৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদনঃ বরিশাল সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”এই স্লোগানকে সামনে নিয়ে সোমবার সকাল ৯টায় এই প্রতিযোগিতা শুরু হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস ও সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাবেয়া খাতুন।

এছাড়াও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। শুধু জিপিএ’র কথা না ভেবে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

আলোচনা পর্ব শেষে বিদ্যালয় মাঠে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে স্কুল প্রাঙ্গনে এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৯৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট সময় : ১১:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০